২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি আস্তানা ঘিরে সেনাবাহিনীর ‘অপারেশন টুয়াইলাইট’ চলতে থাকার মধ্যে ভারত সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করেছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের নজরদারি বাড়িয়েছে।
শিলংয়ে বিএসএফের আসাম-মেঘালয় কমান্ড বেইজের একজন কর্মকর্তা বলেছেন, সিলেটের ওই অভিযানের কারণে জঙ্গিরা পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে তারা মনে করছেন।
‘বাংলাদেশে যখন তারা চাপে থাকে তখন ভারতে ঢোকার চেষ্টা করে বলে আমরা আগের অভিজ্ঞতায় দেখেছি। এটা একটা সাধারণ প্রবণতা। এ কারণেই আসাম-মেঘালয় সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।’
আসাম গোয়েন্দা পুলিশের প্রধান পল্লব ভট্টাচার্যও সীমান্ত ও তার রাজ্যে নজরদারি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।তিনি বলছেন, গত ছয় মাসে ‘বাংলাদেশ থেকে প্রবেশ করা ৭০ জনের বেশি জঙ্গিকে’ আটক করেছে আসাম পুলিশ।
‘আমাদের কেবল সীমান্তে সতর্কতা বাড়ালে চলবে না। অবৈধ অভিবাসীদের কিছু আখড়ায় নজরদারি বাড়াতে হবে, যেখানে জঙ্গিরা আশ্রয় পায়।’
ভারতীয় নিরাপত্তাবাহিনীকে প্রিমত খিশা নামের এক অস্ত্র চোরাকারবারির বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি ডাউকি-তামাবিল সীমান্তে সক্রিয় বলে গোয়েন্দাদের ধারণা।
উলফার মত ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং জেএমবির মত জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে প্রিমত খিশার বিরুদ্ধে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আতিয়া মহল ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ চতুর্থ দিনের মতো সেখানে অভিযান অব্যাহত রয়েছে। রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।
এদিকে ভারতের পশ্চিবঙ্গে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা সক্রিয় হতে শুরু করেছে এবং তারা রাজ্যে নাশকতা চালাতে পারে বলে রাজ্য সরকারকে সতর্ক করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সেদেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম। এতে বলা হয়, কয়েকদিন আগে রাজ্য সরকারকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান জঙ্গিবিরোধী অভিযানের কারণে ভিন্ন কৌশল নিচ্ছে জেএমবি। তবে এ জন্য তারা বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে বড়সড় কোনো নাকশতার পরিকল্পনা করছে।
খবরে আরো বলা হয়, ভারতের গোয়েন্দা সূত্রের খবর; বাংলাদেশি বেশকিছু বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে বসবাস করছেন। তাদের ওপরই হামলা চালানোর ছক আঁকছে রাজ্যে গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D