২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার ভোর ৬ টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।
সকাল ৬ টা ১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। তারা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।
এদিকে সকাল ৭টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর সমাবেশ। এখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিকেল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী গণভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করবেন।
বিকেল পৌনে ৫টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রাজনৈতিকসহ বিশিষ্টজন এবং কূটনৈতিকরা অংশ নেবেন।
এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D