৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সিলেটের পৃথক দুটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা ভিড়ের মধ্যে দুটি বোমা ফেলে যাওয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো সামনে রেখে জঙ্গিরা আর কোনো অঘটন ঘটাতে পারবে না। এ জন্য র্যাব-পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিড়ের মধ্যে জঙ্গিরা দুটি বোমা ফেলে রেখে গিয়েছিলো, যা শনাক্ত করার ব্যর্থতা ছিলো। আরো অনেক কিছু ঘটতে পারতো। আমাদের গোয়েন্দারা ব্যবস্থা নিয়েছে, যাতে করে ক্ষয়ক্ষতি কম হয়েছে।
সাম্প্রতিক সময়ের আত্মঘাতী হামলা সম্পর্কে আসাদুজ্জামান বলেন, জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে তিনটি আত্মঘাতী হামলা চালিয়েছে। এমনটি সারা বিশ্বেই হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে রেড এ্যালার্ট জারির মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি প্রশ্ন রাখেন, কোথাও কি বেশি আতঙ্ক ছড়িয়েছে? কোথাও কি দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে? স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যথাযথভাবে নিরাপত্তার মধ্যে সারা দেশে পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D