জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

Manual6 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী হামিদা বেগম (৪০) কে সেনাবাহিনী আটক করেছে। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, নগদ কিছু টাকা সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত বাসিতুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে ও তার স্ত্রী হামিদা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।তিনি পলাতক সেনা সদস্য বলে জানা গেছে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলো। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

Manual6 Ad Code

সেনা ক্যাম্পের দ্বায়িত্বরত কর্মকর্তা মেজর জাবির জানান, এলাকাবাসী ভুয়া সেনা কর্মকর্তার বিষয়টি আমাদের কে জানালে আমরা তাকে আটক করে থানা পুলিশে হস্তান্তর করি।

Manual3 Ad Code

বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পলাতক হন।

Manual5 Ad Code

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code