ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে শাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে শাবিতে বিক্ষোভ

Manual5 Ad Code

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১টা থেকে প্রায় সাড়ে ৩টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সারাদেশে ধর্ষণ এবং মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শনিবার রাত ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এসময় প্রথম ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেছা ছাত্রী হলের সামনে যান। পরে ওই দুই হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

Manual5 Ad Code

এসময় তাদের ধর্ষণবিরোধী এবং ধর্ষকের শাস্তির দাবিতে ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘তোমার বোন আমার বোন, আছিয়া আছিয়া’ স্লোগান দিতে দেখা যায়।

Manual1 Ad Code

এদিকে রাত সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোল চত্বর হয়ে মুক্তমঞ্চের দিকে যান। এ সময় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। মিছিল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেন।

ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী সুলতানা আক্তার লুবনা বলেন, ‘মূলত, ইন্টেরিম সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিনের পর দিন নারীর জানমালের কোনো নিরাপত্তা দিতে পারছে না। পূর্বে নারীর প্রতি সব সহিংসতা রূপ নিয়েছে আজকের আছিয়ার ধর্ষণের ঘটনায়। কিন্তু এই ঘটনা তো নতুন না। কয়েকদিন আগে আমরা দেখেছি এক ধর্ষক মুক্তি পেয়েছে। নারীদের প্রতি এই সমাজ কেবল সহিংসতাতেই থামছে না; আমরা দেখছি এই রাষ্ট্র নারী নিপীড়কদের পালে হাওয়া দিচ্ছে। আছিয়ার জন্য আমরা বিচার চাই। আমরা বিচার চাই আনোয়ারা রোডের পাশে পড়ে থাকা ধর্ষিত অজ্ঞাত ওই নারীর জন্য। বিচার চাই সেই সকল নারীর জন্য- যারা বিচারহীনতায় ভুগছেন।

Manual1 Ad Code

এদিকে সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দ্রুত ধর্ষকদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিলেটের সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজ। রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code