কুলাউড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫

কুলাউড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ ও তার ছেলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের নিজবাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code