১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (৫ মার্চ) চুরি হওয়া অটোরিকশা সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় সিলেটের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর মাছ বাজারের রাস্তার পাশ থেকে গত মঙ্গলবার মৌলভীবাজার থ-১২-২৮১১ সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক ও সিএনজি অটোরিকশা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরবর্তীতে সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির হওয়া অটোরিকশা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেটের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় এলাকার নির্জন স্থান থেকে উদ্ধার করেন। একই সাথে এ ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বুধবার বিকালে চোর চক্রের সদস্য মো. রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D