১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে রুহেল আহমেদ ও আব্দুর রহিম নামের দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশায় আগে থেকে উৎ পেতে ছিলো ছিনতাইকারী চক্র। আম্বরখানার কাছাকাছি আসা মাত্রই ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। এসময় পথচারীরা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করেন। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ আসলে দুই ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করেন জনতা।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। থানায় নিয়ে আসার পর পরবর্তীতে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D