১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
আগামীকাল ৩ মার্চ এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:১৯৩৩)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি:২০৩৭) এর সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাবেক আহবায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজি: নং বাজাফে:০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক আপোসহীন সংগ্রামী শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৮ম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকীতে সকাল ৯টায় মানিকপীরস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল থানা ও উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কর্মসূচী সফলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D