মঈনুল একজন দক্ষ সংগঠক : আকতার রশিদ চৌধুরী

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫

মঈনুল একজন দক্ষ সংগঠক : আকতার রশিদ চৌধুরী

‘‘বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে মঈনুল ইসলাম ইমন, ৫ আগষ্টের পূর্বে সরকার বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম এক সাহসি জিয়ার সৈনিক মঈনুল ইসলাম ইমন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করার মাধ্যমে ২৬ নং ওয়ার্ডে বিএনপিকে সংঘটিত করতে সরব ছিলো সে, আজ সেই মঈনুল ইসলাম ইমনের জন্মদিন, আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি’’  সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর কদমতলীর বাসিন্দা তরুণ সমাজসেবী ও সংগঠক মঈনুল ইসলাম ইমনের জন্মদিন পালন অনুষ্ঠানের প্রধান অতিথি ২৬ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার রশিদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল ১ মার্চ সন্ধ্যায় কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইছাক আহমদ, বাবলু হোসেন হৃদয়, লায়েক আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান ফরহাদ, সওকত আহমদ, আব্দুল মুমিন, দেলোয়ার হোসেন, সালমান সাবের, মেহেদী হাসান সাজাই, শামীম আহমদ, এ আর রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট