জকিগঞ্জে কুশিয়ারার পানি নিতে দিচ্ছে না বিএসএফ

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

জকিগঞ্জে কুশিয়ারার পানি নিতে দিচ্ছে না বিএসএফ

বিলপাড় ও সিঙ্গাইরকুড়ির বিলে নামতো। ফলে শুষ্ক মৌসুমেও খাল ও হাওর-বিলগুলো পানিতে পূর্ণ থাকতো। এই পানি সেচ কাজে ব্যবহার করা যেত। হাওর ও বিলগুলোতে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খালের গভীরতা বাড়ায় বন্যার শঙ্কাও কমতো। এছাড়া খাল, বিল ও হাওর দিয়ে পানি পার্শ্ববর্তী বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন জলাশয়ে নামতো। এতে ওই তিন উপজেলার কৃষিতেও ইতিবাচক প্রভাব পড়তো।

কিন্তু চুক্তি সম্পাদনের পরও বিএসএফ’র বাধার কারণে পাম্প হাউসটি চালু করা যাচ্ছে না। রহিমপুরী খালের উৎসমুখ (কুশিয়ারা নদীর তীরবর্তী অংশ) খনন করতে বাধা দেওয়ায় অকেজো অবস্থায় পড়ে আছে পাম্প হাউস। এতে সিলেটের চার উপজেলার বিশাল কৃষি ও মৎস্য সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ‘বিএসএফ’র বাধার কারণে রহিমপুরী খালের উৎসমুখ খনন করতে না পারায় পাম্প হাউস চালু করা যাচ্ছে না। উৎসমুখ খনন করতে গেলেই বিএসএফ বাধা দিচ্ছে। ফলে জকিগঞ্জসহ সিলেটের ৫ উপজেলার কৃষি ও মৎস্য উন্নয়নে যে প্রকল্পটি নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট