১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার অতিরবাড়ি এলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। এ ঘটনায় আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লালাবাজার অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ট্রাককে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলী সহ আরো পাচঁজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষনা করেন।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লাগে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D