গোলাপগঞ্জে ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

গোলাপগঞ্জে ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে গোলাপগঞ্জের বাগিরঘাটে আলাল দিপা ফান্ডেশন ও জেনারেশ ডনেশন ওয়্যার মেইড বাই ফারিদ, ফারিয়া, সাজেদা এন্ড ফারিজা মোহাম্মদ এলং ওয়িথ সাইফ মোহাম্মদ এবং তানিশা ট্রাক্স এন্ড নোটারী সার্ভিস।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাঘিরঘাটে এলাকার বিশিষ্ট মুরুব্বী ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ৫০টি অসহায় পরিবারকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমাজসেবক গোলসান আহমদ ও রিপন আহমদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন, ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন, দুলা মিয়া, লেইস মিয়া, বলাই মিয়া, কবির উদ্দিন সহ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিগন।

খাদ্য সামগ্রী মধ্যে ছিল- চাল, ডাল, পিয়াজ, আলু, রসুন, তৈল, বড় ১টি মুরুগ। প্রেসবিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট