সিলেটে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু ২ রমজান

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সিলেটে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু ২ রমজান

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ আগামী ২ রমজান থেকে শুরু হবে। এতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।

মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনসহ বোর্ডের আওতাধীন অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট