সিলেটে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সিলেটে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেফতার ৩

চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)।

গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট