১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ডায়াবেটিস আক্রান্তদের চোখে ছানি পড়ার আশঙ্কা বেশি বলে অন্ধত্ব থেকে রক্ষা পেতে ডায়াবেটিকদের বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করাতে হবে।
বুধবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত কর্মশালায় এ কথা জানিয়েছেন এর পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল আয়োজিত এ কর্মশালায় ‘স্কেলিং আপ ডায়াবেটিক রেটিনোপ্যাথি সার্ভিসেস’ প্রকল্পের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ডা. ফাইজা রাহলা।
প্রকল্পের আওতায় ২০২১ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৮ হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১২ হাজারের বেশি মানুষের চোখে শনাক্ত হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি।
উপস্থাপনায় জানানো হয়-পাঁচটি হাসপাতালে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করার জন্য ক্লিনিক স্থাপন করা হয়েছে, যা পরবর্তীতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোধ করতে কোন পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালায় হেলেন কেলার ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. মো. মাহমুদুল হাসান, ন্যাশনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি এন্ড হসপিটাল পরিচালক প্রফেসর ডা. খায়ের আহমেদ চৌধুরী, হেড অব হেলথ অ্যান্ড নিউট্রিশন ডা. আফসানা হাবিব শিউলি এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. তাউহিদুর রাহমান বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D