১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সিলেটে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহপুরের পীরেরগাঁও নামক গ্রামের এক ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সমর আলী (৬৫) একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ছাগল ব্যাপারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়।
আজ বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D