১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলি, সাবেক এএসপি খলিলুর রহমান, সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেব, ডিবি’র সাবেক ওসি শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির।
মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে, হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি (তদন্ত) বদিউজ্জামান, এসআই মুখলেছুর রহমান, এসআই অভিজিৎ ভৌমিক, এসআই মনিরুল ইসলাম, এসআই আলমগীর, এএসআই সোহেল রানা, এএসআই সাকের আহমেদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি ও বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাবেক এমপি আবু জাহিরের পিএস সুদীপ চন্দ্র রায়সহ ৭৫ জন।
মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী ছিল বিএনপির। বিকাল ৫টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচী শুরু করে হবিগঞ্জ জেলা বিএনপি।
শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা কর্মসূচী শেষ হয়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে প্রধান সড়ক ছেড়ে ভিতরের রাস্তায় চলে যেতে বলে।
কিন্তু হাজার হাজার লোক সমাগম হওয়ায় ভিতরের রাস্তায় জায়গা না হওয়ায় নেতাকর্মীরা প্রধান সড়কে অবস্থান করছিল।
এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এই ঘটনায় এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D