১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মশাল মিছিল বের করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ৯টায় সিলেট সিটি কর্পোরেশনের সামন থেকে মশাল মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে চৌহাট্রা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাবেক সহ সভাপতি শাহ শামীম আহমেদ অপু, দপ্তর সম্পাদক আবদুল হামিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক, সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার ওলিউর রহমান মনজিল ও ছাত্র নেতা মিসবাহ বিন সাদেক প্রমুখ।
এছাড়াও অসংখ্য নেতাকর্মী মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D