সিলেটে হকার্স লীগ নেতা সুমন গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সিলেটে হকার্স লীগ নেতা সুমন গ্রেফতার

সিলেটে হকার্সলীগ নেতা সুমন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেট জেলা পরিষদের সামন থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিগত জুলাই-আগস্ট বিপ্লবের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সোমবার আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

সে চাঁদপুর জেলার সদর উপজেলার চান্দা গ্রামের বাসিন্দা ও বর্তমানে নগরীর শেখঘাটের বেতেরবাজার এলাকায় বসবাস করছে।

সিলেটে হকার্স লীগ নেতা রকিব আলীর ডান হাত হিসেবে পরিচিত এই সুমন। বিগত আওয়ামী আমলে তার হাত ধরেই সিলেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতো সুমন। সুমনের ভয়ে তটস্থ থাকতেন সিলেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

একাধিক ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, বিগত জুলাই-আগস্টে পতিত মেয়র আনোয়ারুজ্জামানের বাহিনীর হয়ে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্বে ছিল এই সুমন।

এদিকে সুমনের গ্রেফতারে স্বস্থি ফিরেছে সাধারণ হকার্সদের মধ্যে। তারা সুমনের সহযোগী রুমন ও তাদের গডফাদার রকিব আলীকেও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

সিলেট কোতোয়ালি থানার এসআই ওবায়দুল সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট