১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
গতকাল ২৩ ফেব্রুয়ারি প্রদত্ত বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট ভুল বুঝাবুঝি নিরসনে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম।
তিনি বলেন ‘গত ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোসাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পরে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে। এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রোববার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিলো না।
এব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমি আশা করবো তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্থ হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D