দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে একটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মোঃ খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে।

জানা যায়, শনিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মোঃ কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মোঃ কালাম খসরু মিয়াকে আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে একটার দিকে মারা যান।

লালাবাজার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য বেলাল আহমদ বলেন, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। তারা নিহতের বাড়িতে গিয়ে ঘটনাটি জেনেছেন। পরিবারের সদস্যদের সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

এবিষয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, তারা যৌথ পরিবারে বসবাস করেন। ছোট ভাই ঢাকায় চাকুরী করে, বাড়িতে এসে ঘর তুলতে গিয়ে জায়গা জমি ভাগ-বাঁটোয়ারা করার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, পরিবার মামলা কিংবা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চেয়েছিলো। আমরা গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পরিবারকে মামলা করতে বলে এসেছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট