১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে তিনজন আরোহী একটি মোটরসাইকেল যোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)।
এ ঘটনায় আহত সাব্বির আহমেদ (৩২) উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান এ সময় মাঝারী বৃষ্টিপাত হচ্ছিলো। ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক আটকের কাজ করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D