সুনামগঞ্জে ২০৭ বোতল বিদেশীমদসহ আটক ১

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

সুনামগঞ্জে ২০৭ বোতল বিদেশীমদসহ আটক ১

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থেকে ২০৭ বোতল বিদেশী মদসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে বিদেশী মদ উদ্ধারসহ এক জনকে আটক করা হয়।

আটক রিয়াদ (৩৬) কিশোরগঞ্জ জেলার নিকলি থানার গোড়াদিঘা গ্রামের আবদুর রউফের ছেলে ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানাধীন বালিজুরি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০৭ বোতল বিদেশী মদসহ রিয়াদ নামের ১ জনকে আটক করা হয়।

সিলেট র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মশিহুর রহমান সোহেল জানান, আটককৃত রিয়াদের বিরুদ্ধে মাদকদধব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট