২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে গিয়েছিল। তাদের অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি ঘোষণা দিয়েছিলাম, এ সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের। এর কাজ শুরু হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। পাশাপাশি যারা কথায় কথায় বাংলাদেশকে অবজ্ঞা করে তাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।’
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে যে মাথা নিচু করে রাখা যায় না, সেটি প্রমাণিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান যারা বাংলাদেশকে নতজানু করে রাখতে চায় তারা শিক্ষা পেয়েছে।
তিনি বলেন, ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। আমরা বিজয়ী জাতি। মাথা উঁচু করে চলব।জনগণের মাথাপিছু আয় ১৪৬৬ মার্কিন ডলার উন্নীত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন ২০০৫ সালে ৪৭ শতাংশ ছিল। বর্তমানে ৭/৮ শতাংশ কমেছে। আরো কমাতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা স্কুল, কলেজসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। দেশ যাতে এগিয়ে যায়, মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সব পদক্ষেপ নিয়েছি।
তিনি আরো বলেন, ‘স্বাধীনতা অর্জন একদিনের বিষয় নয়। ১৯৪৮ সাল থেকে ধাপে ধাপে এ অর্জনের পথে আমরা যাত্রা করেছি। স্বপ্নের সোনার বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিল, তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। তাদের ষড়যন্ত্রে পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধুকে খুন করা হয়।’
শেখ হাসিনা বলেন, ‘এরপর শুরু হলো সংবিধান লঙ্ঘন ও অবৈধ ক্ষমতা গ্রহণের পালা। ভিন্ন ধারায় নিয়ে যাওয়া হলো বাংলাদেশকে। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ভূলুণ্ঠিত হলো। ইতিহাসের বিকৃতি শুরু হলো। দেশে নামমাত্র গণতন্ত্র আসলো, যখন প্রতি রাতে থাকতো কারফিউ।’
এর আগে দেশের ১৫ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D