১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
নিহতের স্বামী জানান, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। তার স্ত্রী খাটের উপর ডেগার স্টেপ করা অবস্থায় পরে আছে।
এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, ওই এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় ফিরে মিনারাকে ছুরিকাঘাতে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। নিচে ৭ মাসের শিশু সন্তান গড়াগড়ি দিয়ে কাঁদছে।
জামায়াতে ইসলামী হবিগঞ্জ শাখার আমীর কাজী মুখলিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুৃল ইসলাম, ইউএনও গিয়াস উদ্দীন ঘটনাস্থলে ছুটে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল সার্কেল জহিরুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D