সিলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

সিলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক আয়োজন দেখা গেছে। শুক্রবার রাতের প্রথম প্রহর থেকে ভোর অব্দি সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের নানা সামাজিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদদেরপ্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট জেলা প্রেস ক্লাব সহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এর আগে একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। একুশের প্রথম প্রহরে সিলেটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনতৈকি দল থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে ওঠে সিলেটের স্মৃতির মিনার।

রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট