১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
সিলেটে অভিনব পন্থায় ভারতীয় চোরাচালানের চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বালুর নিচ থেকে পুলিশ ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। এসময় চোরাকারবারের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ।
পরে পুলিশ বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসময় চোরাকারবারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D