সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ নুর উদ্দিন আহম্মদ (৫৫) নামের ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউপি চেয়ারম্যান এবং কালাপশি গ্রামের মোঃ জমির উদ্দিনের ছেলে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেটের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট