১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক রেজান আহমদ শাহ ঢাকা এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশত্যাগের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান- মঙ্গলবার রাতে রেজানকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদেরকে বার্তা দেওয়া হয়। পরে আমাদের একটি টিম ঢাকায় গিয়ে তাকে নিয়ে আসে। বুধবার রেজানকে সিলেট আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর একাধিক নাশকতা মামলা রয়েছে বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D