১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গণিতের শিক্ষক সালেহ আহমেদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজের পুরো মাঠজুড়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে একমত হয়ে মানববন্ধনে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ গভর্নিং বডির সাবেক সদস্য, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।
রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ছাত্র জুয়েল আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাজমুল ইসলাম, শোভন আহমেদ ও সুরাইয়া আক্তার।
মানববন্ধনে অংশ নেয়া অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী সৈয়দ আব্দুন নুর, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য জাহিদ মিয়া ও স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আহমেদ।
মানববন্ধনে অংশ নেয়া অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী সৈয়দ আব্দুন নুর, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য জাহিদ মিয়া ও স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আহমেদ।
মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকগণ তাদের বক্তব্যে বলেন, শিক্ষক সালেহ আহমেদ মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার। আর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা। এখন গণিতের শিক্ষক না থাকায় পরীক্ষার্থীরা চরম সংকটে দিন পার করছে।
এ সময় তারা বলেন, গোয়াইনঘাটের ফতেহপুর এলাকার জনৈক হারুন মিয়ার দেওয়া পারিবারিক এক মিথ্যা মামলায় শিক্ষক সালেহ আহমেদকে কারাবাস করতে হচ্ছে। অনতিবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলাকারী হারুনকে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্য তাদের প্রিয় শিক্ষককে নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে মহাসড়ক অবরোধসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনের আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, প্রণয় ভৌমিক, মাহবুব আলম, নুরুল আলম, মহসিন আহমেদ, নুর উদ্দিন, উজ্জ্বল দেবনাথ, নজরুল ইসলামসহ সকল শিক্ষক, শিক্ষিকা ও প্রাক্তন ছাত্র সাইফুর রহমান, জুয়েল আহমেদ, নজরুল ইসলাম, শাহিন নূর, মাহবুবসহ অন্যান্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D