বালুচরে প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বালুচরে প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি, থানায় জিডি

Manual4 Ad Code

সিলেট নগরীর বালুচরে এক প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রবাসী শামীম আহমদের কেয়ারটেকার সুহেল আহমদ থানায় সাধারন ডায়রি করেছেন।

এদিকে থানায় ডায়রি করায় নতুন করে হুমকির মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে ওই প্রবাসী অভিযোগ করেছেন।

জানা গেছে, নগরীর বালুচর নতুন বাজারের ইমন প্লাজার মালিক শামীম আহমদ যুক্তরাজ্য প্রবাসী। বালুচর নতুন বাজারে মার্কেটসহ তার বেশ কিছু জমি রয়েছে। মার্কেটে রয়েছে তার ভাড়াটে ও আবাসিক লোকজন।

৫ আগষ্টের পর থেকে একটি চক্র তার ভাড়াটেদের নানাভাবে হুমকি দমকি দিয়ে আসছে একটি চক্র।

Manual3 Ad Code

জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি বালুচর সোনারবাংলা এলাকার লাহিন আহমদ ও তার লোকজন মার্কেটটি দখল করে নেওয়ার অব্যাহত হুমকি দিয়ে আসছেন। গত ১ ফেব্রুয়ারি লাহিন আহমদ ও তার লোকজন ইমন প্লাজায় গিয়ে হুমকি দামকি দেন। এ সময় তার কেয়ারটেকার সুহেল আহমদকে মার্কেট থেকে চলে যাওয়ার হুমকি দেয়। এমনকি লাহিন আহমদ মার্কেট দখল করে নেবেন বলে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেন। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার ইনাতনগর গ্রামের আরিফ উল্লাহর ছেলে সুহেল আহমদ শাহপরাণ থানায় সাধারন ডায়রি করেছেন। ডায়রি নং ২৩৩।

Manual6 Ad Code

প্রবাসী শামীম আহমদ মুঠোফোনে সাংবাদিকদের জানান, ৫ আগষ্টের পর একটি চক্র এভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। প্রশাসনের কঠোর সতর্কতার কারনে তারা পিছু হটে। নতুন করে হুমকি দামকিতে তার কেয়ারটেকার ভাড়াটে লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম জানান, প্রবাসীর পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছেন।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code