গোয়াইনঘাটে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

গোয়াইনঘাটে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদ ও গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজারের ব্যবসায়ী শামীম আহমদকে গ্রেফতার করায় নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর বাজারে এলাকাবাসী ও ৬নং ফতেপুর ইউনিয়ন চাকুরিজীবী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ফতেপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং খেলাফত মজলিস নেতা হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করীম শিকদার, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলীউর রহমান, জৈন্তাপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম, খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, জাতীয়তাবাদী দল বিএনপি ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড সদস্য এখলাসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি লোকমান আহমদ মেম্বার, কৃষক দলের সভাপতি কামরুল ইসলাম মেম্বার, সাংবাদিক মোঃ ইসলাম আলী, যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজির আহমদ, জাতীয়তাবাদী ছাত্রদল ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

Manual8 Ad Code

অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, জামাতে ইসলামি ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মিছবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালমান হোসাইন, ইসলামি আন্দোলন সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, ৬নং ফতেপুর ইউনিয়ন চাকুরিজীবী ঐক্য পরিষদের দায়িত্বশীল মাস্টার ফয়সল আহমদ, মাস্টার আল আমিন, মাস্টার সেলিম উদ্দিন, এমআর নোমান, আব্দুল আহাদ নোমান প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদ ও তার ভাই ফতেপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ তারা কখনো কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, এমনকি তাদের পিতা জালাল উদ্দিনও কোন রাজনীতির সাথে জড়িত নন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোন সম্পৃক্ততা নেই। এরপরও ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

পাশাপাশি অতিদ্রুত মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি করছি। তারা আরো বলেন, বিএনপির ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ মামলা দিয়েছেন। বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ না থাকলেও, তিনি বিএনপির নাম ব্যবহার করে মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এ বিষয়ে সিলেট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে অভিযোগ করা হয়েছে। পারিবারিকভাবে শিক্ষক সালেহ ও ব্যবসায়ী শামীমের সাথে হারুনুর রশিদের দ্বন্দ্ব রয়েছে। মূলত এর জের ধরে তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে রাজনৈতিক মামলায় জড়িয়ে দেয়। এটা খুবই নেক্কারজনক ঘটনা। বক্তারা আরো বলেন, প্রকৃত ডেভিলরা সমাজে এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পারিবারিক জেরে সহজ-সরল নাগরিকদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা অপারেশন ডেভিল হান্ট-এর উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করে শিক্ষক সালেহ ও ব্যবসায়ী শামীমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code