১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোঃ জায়েদ আলী (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাড়ী দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ জায়েদ আলী উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া গ্রামের মো: আলতাব আলীর পুত্র।
দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মায়ের সাথে অভিমান করে মোঃ জায়েদ আলী পরিবারের সবার অগোচরে বসতঘরের সংলগ্ন দক্ষিণ পাশের আমড়া গাছের ডালের সাথে নাইলন দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। নিহত মোঃ জায়েদ আলীর মা জায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখে শোর চিৎকার দিলে পরিবার ও আশপাশের লোকজন এসে জায়েদকে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে স্থানীয় মহব্বতপুর বাজারের স্থানীয় পল্লি চিকিৎসকের নিকট নিয়ে আসলে পল্লি চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D