সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ পিস স্বর্ণের বার জব্দ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ পিস স্বর্ণের বার জব্দ

Manual6 Ad Code

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা।

Manual7 Ad Code

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের একটি বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

Manual1 Ad Code

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২–এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া যায়।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code