মাধবপুরে হামলা ও ভাংচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মাধবপুরে হামলা ও ভাংচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর অভিযোগে যুবলীগ নেতা পরিতোষ মালাকার (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার কাচারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

তিনি মাধবপুর পৌরসভার মালাকার পাড়ার চানধন মালাকার এর পুত্র ও ০২ নং ওয়ার্ড যুবলীগেরর সাংগঠনিক সম্পাদক।

Manual2 Ad Code

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে পরিতোষ মালাকার এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code