১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সঞ্চালন লাইন মেরামত ও আশপাশের গাছ-ডাল কর্তনের জন্য আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরের অন্তত ২২ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিছু এলাকায় ও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হচ্ছে- মহানগরের কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, রিকাবীবাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম ও উত্তর, ভাতালিয়া ও কিন ব্রিজ এলাকা, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলি, ভাতালিয়া, লামাবাজার (আংশিক), নোয়াপাড়া, উদ্যম আবাসিক মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকায়, পশ্চিম কাজিরবাজার এবং জিতু মিয়া এলাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D