‘প্রত্যাহার হচ্ছে ১২১৪ ‘গায়েবি’ মামলা’

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

‘প্রত্যাহার হচ্ছে ১২১৪ ‘গায়েবি’ মামলা’

Manual6 Ad Code

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি’ মামলার মধ্যে ১ হাজার ২১৪টি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Manual6 Ad Code

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Manual1 Ad Code

আইন উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম-খুনের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে তিন থেকে চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মীসহ জড়িতদের আসামি করা হয়েছে।

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code