সিলেটে আওয়ামী লীগের ৯ নেতাকর্মি গ্রেফতার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

সিলেটে আওয়ামী লীগের ৯ নেতাকর্মি গ্রেফতার

সিলেটে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে সিলেট মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গ্রেফতার হওয়াদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসেম খান, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪) ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০)। এয়ারোপর্ট থানার পীরেরগাও এলাকার নাজিম উদ্দিন সবুজ (২৫) এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ আহম্মদ (৪২)।

পুলিশ জানায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এরআগে রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছিল পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট