১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনিয়ট পিয়েরে লেরেমির রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টা থেকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দেড় ঘন্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
জানা গেছে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।তবে বৈঠক শেষে দু’পক্ষ থেকে সাংবাদিকদের কোনো কিছু জানানো হয় নি।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, এটা তাদের মধ্যে সৌজন্য সাক্ষাত ছিলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D