১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জমির হোসেন (৩০), আলী নূর (২৬)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D