কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্বার

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্বার

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া হাসপাতালের পাশের চা বাগানের ১১ নাম্বার শেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

পূর্ণিমা রেলী (১২) শমসেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুজতে ঘর থেকে বের হয় পুর্নিমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোজাখুজি করেও পায় নি। আজ সকালে শ্রমিকরা চা বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির লাশ দেখতে পায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code