সিলেটে হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

সিলেটে হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক

সিলেট নগরীর বন্দরবাজারের একটি আবাসিক হোটেল থেকে ৫ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা সোয়া ১টার দিকে বন্দরবাজারের আবাসিক হোটেল মহানগরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- হোটেল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম (৬০), ফখর উদ্দিন (৫০), আয়েশা বেগম (৪০), ছালেহা (২০) ও নিজাম উদ্দিন (৪৫)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিমের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট