সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সিন্ডিকেটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

সিন্ডিকেট কমিটির চেয়ারম্যান হলেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং সদস্যবৃন্দ হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম.মাহবুব -ই-ইলাহী; ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; ডিন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; অতিরিক্ত সচিব, মাধ্যমিক – ২, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট ড. মো.মনোয়ার করিম খান; বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পিএসও ড. ফরিদুল আলম; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম  এ রহিম (অব:); বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো.ফজলুল আউয়াল মোল্লা (অব:); সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো.ইকবাল হোসেন(অব:); বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো.মোখলেছুর রহমান; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রফেসর ড. মো.আবু সাঈদ।

এছাড়া সদস্য –সচিব হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড.মো.আসাদ-উদ-দৌলা ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট