সিলেটে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্নহত্যা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

সিলেটে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্নহত্যা

Manual5 Ad Code

সিলেট নগরীর কামালগড়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। ফেরদৌস বেগম (১৮) নামের ওই তরুণী নিজের পরনের ওড়নার মাধ্যমে টয়লেটের ভ্যান্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি মৃত নুর মিয়ার মেয়ে। তাদের পরিবার কামালগড়ের ১৩১ নং ভাড়া বাসায় থাকতেন। এ বাসাতেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়।

Manual6 Ad Code

রোববার (২ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রাতে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Manual7 Ad Code

তিনি বলেন, বাসার বাথরুমের ভ্যান্টিলেটরের সঙ্গে তরুণীর পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে। এছাড়া ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলে ঘটনার ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Manual7 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code