সিলেটে যৌতুকবিহীন ১৫ বিয়ে

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

সিলেটে যৌতুকবিহীন ১৫ বিয়ে

Manual5 Ad Code

সিলেট মহানগরীতে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আর্ন্তজাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের প্রশংসা করেন।

ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Manual7 Ad Code

এদিকে সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একইসাথে বর-কনে আনা-নেয়ার জন্য গাড়ি দেওয়া হয়েছে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানিয়েছেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত। সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আবদুল বাছিত।

Manual5 Ad Code


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code