সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি তারেক কালাম আর নেই

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি তারেক কালাম আর নেই

Manual4 Ad Code

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম।

জানা গেছে, সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হন। সিলেটে চিকিৎসাধীন থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়।

Manual6 Ad Code

এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code