১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
সিলেট গোয়াইনঘাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত বাবুল মিয়া উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই মো. দিদারুল আলম খান। তিনি বলেন, এ ঘটনায় আটক ৩ জনকে শুক্রবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। নিহতের ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে তার লাশ দাফন করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মো. সামছু মিয়া ও মো. রহিম মিয়া, একই গ্রামের আফতাব আলীর ছেলে মো. আবুল হোসেন।
এরআগে বৃহস্পতিবার সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থান ও বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাবুল মিয়া ও একই গ্রামের আব্দুল রহিমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বাবুল মিয়াসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D