নাশকতা মামলায় সুনামগঞ্জে যুবলীগের আহবায়ক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

নাশকতা মামলায় সুনামগঞ্জে যুবলীগের আহবায়ক গ্রেপ্তার

নাশকতা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল গণমাধ্যমকে জানান, গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টারকে গ্রেফতার করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট