আর এম প্রিপারেটরী স্কুলে পিঠা উৎসব উদযাপন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

আর এম প্রিপারেটরী স্কুলে পিঠা উৎসব উদযাপন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার আর.এম প্রিপারেটরী স্কুলে পালিত হলো তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী জৈন্তাপুরের ৪নং বাংলা বাজার এলাকায় অবস্থিত আর এম প্রিপারেটরী স্কুলের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উদযাপিত হয়।

দিনব্যাপী চলমান পিঠা উৎসবে বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় অস্থায়ী ভাবে বিভিন্ন স্টল বসানো হয়। স্টলগুলোতে স্কুলের শিক্ষার্থীরা চিরায়ত বাংলার ঐতিহ্য বাহারী আইটেমের পিঠাপুলির সম্ভার নিয়ে হাজির হন।

এদিকে পিঠা উৎসব চলাকালে স্কুলের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আর এম প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক গিয়াস মিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশগ্রহন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট